শেরপুর     শনিবার, ১৩ জুন ২০২৬
 ‍SherpurTimes24

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি হতে পারে: শেহবাজ

ছবি: প্রতিনিধি

আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই ঐতিহাসিক শান্তি চুক্তিটি প্রাথমিকভাবে একটি ‘ইলেকট্রনিক স্বাক্ষর’ প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হবে, যার প্রস্তুতি পাকিস্তান সরকার ইতিমধ্যেই সম্পন্ন করেছে।

শেহবাজ বলেন, ‘আমরা একটি শান্তি চুক্তির আগের যেকোনো সময়ের চেয়ে আরও কাছাকাছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে চুক্তিটি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা থাকায়, পাকিস্তান এর পরপরই শান্তি চুক্তির ইলেকট্রনিক স্বাক্ষরের জন্য প্রস্তুতি নিচ্ছে, যার পরে আগামী সপ্তাহে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে’।

শান্তি আলোচনার সফল অগ্রগতির জন্য উভয় পক্ষকে ধন্যবাদ জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আলোচনা চলাকালীন তাদের অব্যাহত অঙ্গীকারের জন্য আমরা যুক্তরাষ্ট্র ও ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ধন্যবাদ জানাতে চাই এবং এই অঞ্চলে আমাদের ভাইদের সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই’।

এই ঐতিহাসিক শান্তি চুক্তিটি মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও স্থায়ী শান্তি বজায় রাখার ক্ষেত্রে একটি শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন শেহবাজ শরিফ।

এরআগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তিটি ‘আগের যেকোনো সময়ের চেয়ে কাছাকাছি’ রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আরাগচির এই বক্তব্যটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ১৩ জুন ২০২৬

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি হতে পারে: শেহবাজ

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই ঐতিহাসিক শান্তি চুক্তিটি প্রাথমিকভাবে একটি ‘ইলেকট্রনিক স্বাক্ষর’ প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হবে, যার প্রস্তুতি পাকিস্তান সরকার ইতিমধ্যেই সম্পন্ন করেছে।

শেহবাজ বলেন, ‘আমরা একটি শান্তি চুক্তির আগের যেকোনো সময়ের চেয়ে আরও কাছাকাছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে চুক্তিটি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা থাকায়, পাকিস্তান এর পরপরই শান্তি চুক্তির ইলেকট্রনিক স্বাক্ষরের জন্য প্রস্তুতি নিচ্ছে, যার পরে আগামী সপ্তাহে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে’।

শান্তি আলোচনার সফল অগ্রগতির জন্য উভয় পক্ষকে ধন্যবাদ জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আলোচনা চলাকালীন তাদের অব্যাহত অঙ্গীকারের জন্য আমরা যুক্তরাষ্ট্র ও ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ধন্যবাদ জানাতে চাই এবং এই অঞ্চলে আমাদের ভাইদের সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই’।

এই ঐতিহাসিক শান্তি চুক্তিটি মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও স্থায়ী শান্তি বজায় রাখার ক্ষেত্রে একটি শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন শেহবাজ শরিফ।

এরআগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তিটি ‘আগের যেকোনো সময়ের চেয়ে কাছাকাছি’ রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আরাগচির এই বক্তব্যটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত