শেরপুর     বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

শেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
ছবি : প্রতিনিধি

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার( ৮সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমল, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজাসহ রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

র‍্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সাক্ষরতার গুরুত্ব, নিরক্ষরতা দূরীকরণ, শিক্ষার্থী ঝরে পড়া রোধ এবং সবার জন্য মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

শেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার( ৮সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমল, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজাসহ রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

র‍্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সাক্ষরতার গুরুত্ব, নিরক্ষরতা দূরীকরণ, শিক্ষার্থী ঝরে পড়া রোধ এবং সবার জন্য মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত