শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নে কারিতাস সীডস কর্মসূচির আয়োজনে উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসায়িক পরিকল্পনা বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) পরিষদের হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রানা, সিএসপি মো. আনোয়ার হোসেন এবং কারিতাস সীডস প্রকল্পের মাঠ সহায়ক বেবী অমিতা সাংমা।
২০ জন অংশগ্রহণকারী প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণে উদ্যোক্তা সৃষ্টির বিভিন্ন দিক, ক্ষুদ্র ব্যবসা পরিকল্পনা প্রণয়ন, আর্থিক ব্যবস্থাপনা এবং বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ স্থানীয় জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন