প্রিন্ট এর তারিখ : ০৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬
হাইকোর্টের কার্যক্রম চলবে বিকেল পৌনে ৪টা পর্যন্ত
নিউজ ডেস্ক ||
সুপ্রিম কোর্ট প্রশাসন হাইকোর্ট বিভাগের আদালত ও দাপ্তরিক কার্যক্রমের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে। সোমবার (৬ এপ্রিল) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়, যা হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে প্রকাশ করেন রেজিস্ট্রার মুহাম্মদ নুরুল আমীন বিপ্লব।নতুন সময়সূচি অনুযায়ী, রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত আদালতের কার্যক্রম চলবে। এ সময়ের মধ্যে দুপুর সোয়া ১টা থেকে ২টা পর্যন্ত যোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি থাকবে।অন্যদিকে, অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। অফিস সময়ের মধ্যে দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি থাকবে।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাপ্তাহিক ছুটি আগের মতোই শুক্র ও শনিবার বজায় থাকবে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত