প্রিন্ট এর তারিখ : ০৭ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬
চাপটি পিঠা তৈরির রেসিপি
নিউজ ডেস্ক ||
শীতের পিঠা মানে কেবল খেজুর গুড়ের মিষ্টি স্বাদ নয়, এসময় ঝাল স্বাদের অনেক পিঠাও খাওয়া হয়। শীতের সন্ধ্যায় গরম গরম চাপটি পিঠা আর ঝাল কোনো ভর্তা হলে জমে যায় বেশ। এই পিঠা তৈরি করা যাবে শুকনো চালের গুঁড়া দিয়েও। বাড়ির সবার জন্য ঝটপট তৈরি করে নিতে পারবেন।চলুন তবে জেনে নেওয়া যাক চাপটি পিঠা তৈরির রেসিপি-তৈরি করতে যা লাগবেচালের গুঁড়া- ১ কাপপেঁয়াজ কুচি- ৪ টেবল চামচমরিচ কুচি- ১ চা চামচধনে পাতা কুচি- ২ টেবল চামচআদা মিহি কুচি- ১ চা চামচহলুদ গুঁড়া- আধা চা চামচলবণ- স্বাদমতোপানি- প্রয়োজনমতো।যেভাবে তৈরি করবেনসব উপকরণ অল্প পানি দিয়ে মেখে গোলা তৈরি করে নিন। খুব বেশি ঘন বা পাতলা হবে না। এরপর চুলায় তাওয়া বসিয়ে অল্প তেল মাখিয়ে মাখিয়ে নিন। এবার একটি গোল চামচের সাহায্যে তৈরি করে রাখা গোলা দিয়ে পাতলা করে ছড়িয়ে দিন এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। কিছুক্ষণ পর ঢাকনা তুলে চাপটি উল্টে দিন, এভাবে আরও কিছুক্ষণ রাখুন। এবার নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত