প্রিন্ট এর তারিখ : ১১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬
শেরপুরে খাল খননের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ডাঃ প্রিয়াঙ্কা এমপি
নিউজ ডেস্ক ||
শেরপুরে ৪৭ বছর পর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা খাল পুন:খননের লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।তিনি ১১ মে সোমবার দুপুরে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের কাটাখালি খালের পয়স্তির চর ও টান কাছার গ্রামের প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ প্রায় ভরাট হয়ে যাওয়া খালটি পরিদর্শন করেন। আগামী ১৩ মে খালটি পুনঃ:খনন এর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। সে লক্ষ্যে শেরপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক এবং সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার বাবা মোঃ হযরত আলী, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ জাফর আলী, বিএনপি নেতাসাইফুল ইসলাম স্বপন, শফিকুল ইসলাম গোল্ডেন, আতাহারুল ইসলাম আতাসহ জেলা ও উপজেলা এবং স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সম্ভাব্য পুনঃ:খাল খনন এর সম্ভাব্য স্থান পরিদর্শন এর সময় উপস্থিত ছিলেন। একই সাথে জেলা প্রশাসন থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, প্রকল্প কর্মকর্তা রাকিবুল হাসান উপস্থিত ছিলেন।উল্লেখ্য, শেরপুরে ১৯৭৯ সালে বেশ কয়েকটি খাল খনন উদ্বোধন করেছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত