প্রিন্ট এর তারিখ : ১৩ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬
৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ শেরপুর জেলা ছাত্রদলকে
নিউজ ডেস্ক ||
শেরপুর জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিতে বলা হয়েছে।মঙ্গলবার (১২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের প্যাডে প্রকাশিত এক নির্দেশনাপত্রে এ তথ্য জানানো হয়।নির্দেশনাপত্রে বলা হয়, শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে মোঃ নাঈম হাসান উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ খালিদুজ্জামান সিদ্দিকী আসিফ দায়িত্ব পালন করবেন। তাদের নেতৃত্বে নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।এতে আরও উল্লেখ করা হয়, সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ নির্দেশনা প্রদান করা হয়েছে।মঙ্গলবার (১২ মে ২০২৬) কেন্দ্রীয় ছাত্রদলের প্যাডে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষর করেন।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত