প্রিন্ট এর তারিখ : ১০ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬
বিয়ে করলেন সাদিক কায়েম, কনে চিকিৎসক
নিউজ ডেস্ক ||
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমের বিয়ে সম্পন্ন হয়েছে। কনে আনিকা ফারদীন ফরায়েজি পেশায় চিকিৎসক এবং বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। তার বাবা আয়ুব আলী ফরায়েজি রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান ও প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান।বুধবার (১৩ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সাদিক-আনিকার বিয়ে পড়ানো হয়। অনুষ্ঠানে অংশ নিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ডাকসুর নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। বিয়ে পড়ানোর আনুষ্ঠানিকতা শেষে শফিকুর রহমানের নেতৃত্বে সাদিক কায়েম ও তার সহপাঠীরা শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন। এসময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আজ বুধবার সন্ধ্যা ৭টার পর রাজধানীর শাহবাগে একটি কনভেনশন হলে বিয়ের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত