প্রিন্ট এর তারিখ : ১৬ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬
শ্রীবরদীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা
নিউজ ডেস্ক ||
শেরপুরের নবাগত জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন শ্রীবরদী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছেন। গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষ ‘সোমেশ্বরী’-তে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য ও মতবিনিময়ে অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিব উল আহসান, শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ, উপজেলা প্রকৌশলী মশিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার, বন বিভাগের বালিজুরি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া, উপজেলা সাব-রেজিস্ট্রার মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক চৌধুরী অকুল, সদস্য সচিব এস এম সোহান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নুরুল ইসলাম এবং একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সাগরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম, শিক্ষা, স্বাস্থ্য ও সীমান্ত এলাকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর আগে জেলা প্রশাসক শ্রীবরদী পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি উপজেলা সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলেন। এছাড়া উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের সামনে বৃক্ষরোপণ এবং সীমান্তবর্তী পাহাড়ি এলাকা পরিদর্শন করেন।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত