প্রিন্ট এর তারিখ : ০৩ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬
ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন
নিউজ ডেস্ক ||
ঢাকা মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদ।রোববার (১৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। প্রজ্ঞাপন বলা হয়েছে, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমেদকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে বদলি ও পদায়ন করা হলো। এতে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।গত ১৩ মে ডিএমপির কমিশনার সরোওয়ারের চাকরির মেয়াদ শেষ হওয়ায় পরদিন অতিরিক্ত কমিশনার এনএস নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তিনি দায়িত্ব পাওয়ার তিন দিনের মাথায় একই পদে মোসলেহ উদ্দিন আহমেদকে কমিশনার হিসেবে বসানো হলো।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত