প্রিন্ট এর তারিখ : ১৯ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬
শেরপুরে জেলা এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
নিউজ ডেস্ক ||
শেরপুরে জেলা এনজিও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ মে) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন।সভায় জেলার বিভিন্ন এনজিওর চলমান কার্যক্রম, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, নারী ও শিশু উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে টেকসই উন্নয়ন কার্যক্রম জোরদার এবং মাঠপর্যায়ে সেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।সভায় বাল্যবিবাহের শিকার হতে যাওয়া এক শিক্ষার্থীর বাল্যবিবাহ বন্ধ করে তার পড়াশোনা অব্যাহত রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জুন মাসের অগ্রিম শিক্ষাব্যয় প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থীর অভিভাবকদের সন্তানকে নিয়মিত শিক্ষার আওতায় রাখার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং শেরপুরে কর্মরত বিভিন্ন এনজিওর জেলা প্রধান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত