প্রিন্ট এর তারিখ : ০৩ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬
নানা আয়োজনে শেরপুর সরকারি কলেজে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন
নিউজ ডেস্ক ||
শেরপুর সরকারি কলেজ-এ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৯মে) দুপুরে কলেজের ৫নং ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন কমিটি-২০২৬ এর আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রউফ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপাধ্যক্ষ প্রফেসর মো. আক্রাম হোছাইন এবং শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আজহারুল ইসলাম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক আবুল বাশার।এসময় আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শিব শংকর কারুয়া, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এস এম ফরিদ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোতাসিম বিল্লাহ রুবেল, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল কাদিরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।আলোচনা সভায় বক্তারা রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, দর্শন ও মানবিক মূল্যবোধ নিয়ে আলোচনা করেন। তারা বলেন, বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে এই দুই মহান কবির অবদান চিরস্মরণীয় এবং নতুন প্রজন্মের মাঝে তাঁদের চর্চা আরও বিস্তৃত করা প্রয়োজন।অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় শিক্ষার্থীরা রবীন্দ্র ও নজরুল সংগীত পরিবেশন করেন।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত