প্রিন্ট এর তারিখ : ১৯ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬
শেরপুরে ভূমিসেবা মেলার সমাপনী
নিউজ ডেস্ক ||
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১৯ মে শুরু হওয়া ভূমিসেবা মেলা ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার ( ২১ মে ) শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন ভূমিসেবা কার্যক্রমকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে আধুনিক প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন। তিনি জনগণের দোরগোড়ায় দ্রুত ও কার্যকর ভূমিসেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন উপজেলাভিত্তিক ভূমিসেবা স্টল এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার, আসমা বিনতে রফিক,সহকারী কমিশনারবৃন্দ (ভূমি), জেলার বিভিন্ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত