প্রিন্ট এর তারিখ : ১৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬
ভালুকায় মহাসড়কে পুলিশের অভিযান, অর্ধশতাধিক অটোরিকশা-সিএনজি জব্দ
আওলাদ রুবেল , স্টাফ রিপোর্টার ||
ময়মনসিংহের ভালুকায় রেজিস্ট্রেশন বিহীন অটোরিকশা, সিএনজি ও বিভিন্ন অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে হাইওয়ে পুলিশ।শুক্রবার (২২ মে) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিডস্টোর মাস্টার বাড়ি অংশে এ অভিযান পরিচালনা করা হয়।ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে অর্ধশতাধিক অটোরিকশা সিএনজি আটক করা হয়। আটককৃত যানবাহনের বিরুদ্ধে সড়ক ও পরিবহন আইনে মামলা দায়ের করে হাইওয়ে পুলিশ।স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মহাসড়কে অবৈধ অটোরিকশা, ভ্যান ও সিএনজি উল্টোপথে চলাচল করায় ঘন ঘন যানজট ও দুর্ঘটনার ঘটনা ঘটছে। নিয়মিত মামলা ও আটক অভিযান চালিয়েও এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হচ্ছে না। মহাসড়কে জনসাধারণের নিরাপত্তার ও যানজট মুক্ত করতেই এই অভিযান।অভিযান চলাকালে ভরাডোবা হাইওয়ে থানার ওসি ইশতিয়াক আহমেদ বলেন, মহাসড়কে অবৈধ যান ধরা পড়লে আটককৃত যানবাহনের বিরুদ্ধে সড়ক ও পরিবহন আইনে মামলা দায়ের করে হবে। মহাসড়ককে নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও জানান, মহাসড়ক যানজটমুক্ত রাখতে এবং পথচারীরা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারেন সেজন্য হাইওয়ে পুলিশ নিরলসভাবে দায়িত্ব পালন করছে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত