প্রিন্ট এর তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬
সেবার আলোর উদ্যোগে শেরপুরে ঈদ উপহার প্রদান
নিউজ ডেস্ক ||
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেরপুরে অর্ধশত দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘সেবার আলো’। মঙ্গলবার (২৬ মে) দুপুরে শহরের নেক্সাস পাবলিক স্কুল প্রাঙ্গণে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, আলু, পেঁয়াজ, রসুন, আদা, সয়াবিন তেল, গরম মসলা, সেমাই, চিনি ও সাবানসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য।নেক্সাস পাবলিক স্কুলের অধ্যক্ষ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সেবার আলো সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক তওহীদ আল হাসান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনটির সহ-সভাপতি সজিব আহমেদ জয়, সাধারণ সম্পাদক মিনাল আহমেদ, অর্থ বিষয়ক সম্পাদক ফারহানা নাজনীন, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক হিমেল সরকার এবং সদস্য আবু সুফিয়ান রুবেলসহ অন্যান্যরা।বক্তারা বলেন, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা জানান।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত