প্রিন্ট এর তারিখ : ১৯ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬
শেরপুরে ২৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার
নিউজ ডেস্ক ||
শেরপুরে ২৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে র্যাব। মঙ্গলবার রাতে ঝিনাইগাতী উপজেলার জোলগাঁও নতুন সড়ক বাজারে ওই অভিযান পরিচালনা করে র্যাব।বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন, র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ।র্যাব জানায়, মঙ্গলবার রাতে র্যাব-১৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার জোলগাঁও নতুন সড়ক বাজারে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ২৬০ পিস ট্যাপেন্টাডল (ব্যথানাশক)। ট্যাবলেটসহ রাজু মিয়াকে গ্রেপ্তার করা হয়।র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু জানিয়েছেন, দীর্ঘদিন থেকে সে বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল সংগ্রহ করে। শেরপুর জেলাসহ আশেপাশে এলাকায় বিক্রি করে আসছিল। পরে উদ্ধারকৃত আলামত এবং মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আমিনুল ইসলাম জানান, থানায় একটি মামলা রজু হয়েছে এবং দুপুরে তাকে আদালতে প্রেরন করা হবে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত