প্রিন্ট এর তারিখ : ১৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬
শেরপুরে অগ্নিদগ্ধ ৬ গরু পেল সরকারি চিকিৎসা সেবা
||
শেরপুর সদরের কামারের চর ইউনিয়নের সাহাব্দীর চর মধ্যপাড়া গ্রামের খামারী আজিজুল হকের গোয়াল ঘরে আগুন লাগে। ২ জুন মধ্যরাতে আব্দুল আজিজুলের গোয়াল ঘরে আগুন লেগে ছয়টি (৬) গরু অগ্নিদগ্ধ হয়। আব্দুল আজিজুল একই গ্রামের মৃত ইছা হকের ছেলে।এদিকে খবর পেয়ে সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার পলাশ কান্তি দত্ত তার টিম নিয়ে ঘটনাস্থলে গিয়ে চিকিৎসা প্রদান করেন।ডাক্তার পলাশ কান্তি দত্ত বলেন, আব্দুল আজিজুল হক একজন ক্ষুদ্র খামারি। আগুনে তার ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। আর আমাদের পক্ষ হতে অগ্নিদগ্ধ গরুগুলোকে চিকিৎসা প্রদান করা হয়েছে এবং প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়েছে। এছাড়াও ঔষধ প্রয়োগ এবং সার্বক্ষণিক খোঁজ রাখার জন্য অত্র ইউনিয়নের এআইটি মোঃ আক্তার হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত