প্রিন্ট এর তারিখ : ০৩ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬
শেরপুরে মাদকসহ ৩ কারবারি গ্রেফতার
||
শেরপুর সদর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০০ গ্রাম গাজাসহ তিন কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ৩ জুন দুপুরে তাদের আদালত প্রেরণ করা হয়। এর আগে ২ জুন তাদের গ্রেফতার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানায়, অভিযানে সদরের লছমনপুর ইউনিয়নের কৃষ্ণপুর দড়িপাড়া এলাকা হতে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল মান্নানের ছেলে কারবারি সোহেল মিয়া (২৬)কে গ্রেফতার করা হয়। পৃথক অভিযানে কামারেরচর এলাকায় ২০০ গ্রাম গাজাসহ সাহাব্দীর চরের মো: আ: রশিদের ছেলে কারবারি কিরন মিয়া (৪০) ও লালচান রবিদাসের ছেলে অমল রবিদাস (৪৩)কে গ্রেফতার করা হয়।আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত