প্রিন্ট এর তারিখ : ১০ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬
শেরপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
নকলা প্রতিনিধি ||
শেরপুর সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) কলেজের বিভিন্ন বিভাগে এ ওরিয়েন্টেশন কর্মসূচি আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রউফ। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. আক্রাম হোছাইন এবং শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আজহারুল ইসলাম।ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। স্ব স্ব বিভাগে আয়োজিত অনুষ্ঠানে বিভাগীয় প্রধানরা সভাপতিত্ব করেন এবং শিক্ষার্থীদের কলেজের শিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা ও ভবিষ্যৎ একাডেমিক পরিকল্পনা সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।কলেজ সূত্রে জানা গেছে, প্রথম দিনে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে এবং বৃহস্পতিবার মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হবে।নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত কলেজ ক্যাম্পাসে এ আয়োজন উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। কলেজ প্রশাসন আশা প্রকাশ করেছে, এ ওরিয়েন্টেশন কর্মসূচি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার নতুন যাত্রাকে আরও ফলপ্রসূ ও গতিশীল করতে সহায়তা করবে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত