প্রিন্ট এর তারিখ : ১৪ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬
শেরপুরে 'স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম' উদ্বোধন
স্টাফ রিপোর্টার ||
শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা, বিজ্ঞানভিত্তিক চিন্তা ও বাস্তবমুখী সমস্যার সমাধান খুঁজতে শেরপুরে জেলা পর্যায়ে "Startup, Science Project and Innovation Idea Showcasing Program"-এর শুভ উদ্বোধন করা হয়েছে।রবিবার (১৪ জুন) সকাল ১০টায় শেরপুর ডিসি উদ্যানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের 'এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম'-এর অধীনে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে এই ব্যতিক্রমী প্রদর্শনীর উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে ফিতা কেটে এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন এবং পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম।উদ্বোধন শেষে অতিথিবৃন্দ প্রদর্শনীর বিভিন্ন স্টলসমূহ সরজমিনে পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট ও ডিজিটাল উদ্ভাবন দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় শিক্ষার্থীরা অতিথিদের সামনে তাদের উদ্ভাবিত প্রজেক্টের কার্যকারিতা ও বাস্তব প্রয়োগের নানা দিক তুলে ধরে।এ সময় শেরপুর স্থানীয় সরকার উপপরিচালক আরিফা সিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক, জেলা শিক্ষা অফিসার মোঃ রেজুয়ানসহ বিভিন্ন স্কুল-কলেজ থেকে আগত শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত