প্রিন্ট এর তারিখ : ০৫ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫
শাহরুখ খানের নামে দুবাইয়ে নির্মিত হচ্ছে আকাশচুম্বী টাওয়ার
বিনোদন ডেস্ক ||
বলিউড তারকা শাহরুখ খান গড়লেন নতুন ইতিহাস। বলিউড বাদশার নামে দুবাইয়ে নির্মিত হতে যাচ্ছে আকাশচুম্বী বাণিজ্যিক ভবন। দুবাইয়ের শেখ জায়েদ রোডে ৫৫ তলা বাণিজ্যিক ভবনটির নাম দেওয়া হয়েছে ‘শাহরুখজ বাই দানিউব’। সম্প্রতি মুম্বাইয়ে একটি জাঁকজমক অনুষ্ঠানে প্রকল্পটির ঘোষণা দেওয়া হয়, যেখানে উপস্থিত ছিলেন শাহরুখ খান নিজেও। দীর্ঘদিনের বন্ধু ও পরিচালক-নৃত্য পরিচালক ফারাহ খান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, দশ লাখ স্কোয়ার ফুট আয়তনের এই টাওয়ারটির দাম শুরু হচ্ছে ১৭ লাখ দিরহাম থেকে। উদ্যোক্তা, উদ্ভাবক ও ব্যবসার কেন্দ্র হিসেবে এটাকে বৈশ্বিক ঠিকানা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছে দানুব গ্রুপ। ভবনের প্রবেশপথে থাকবে শাহরুখের বিখ্যাত হাত-ছড়িয়ে দাঁড়ানোর আইকনিক ভঙ্গির একটি বিশাল ভাস্কর্য, যেখানে আগতরা ছবি তুলতে পারবেন। ২০২৯ সালের মধ্যেই নির্মাণকাজ শেষ হওয়ার কথা।প্রকল্পটি নিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খান লিখেছেন, ‘দুবাইয়ের একটি স্থাপনায় আমার নাম যুক্ত হওয়া অত্যন্ত গর্বের ও আবেগঘন মুহূর্ত। চিরদিন এই শহরের একটি অংশ হয়ে থাকা আমার জন্য বিশেষ সম্মান। দুবাই সবসময়ই আমার কাছে স্বপ্ন, উচ্চাকাঙ্ক্ষা ও সম্ভাবনার প্রতীক।’
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত