প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬
শেরপুরে ডপস ক্যাডেট মেসের নবীনবরণ ও পাঠ্যপুস্তক বিতরণ
স্টাফ রিপোর্টার ||
শেরপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি (ডপস) পরিচালিত ক্যাডেট মেসের ২য় ব্যাচ শিক্ষার্থীদের নবীনবরণ ও পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। ১৫ জুন সোমবার রাতে উৎসবমুখর পরিবেশে শহরের গৌরীপুরস্থ ডপস ক্যাডেট মেস মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া। অনুষ্ঠানের শুভ সূচনা করে স্বাগত বক্তব্য প্রদান করেন ডপসের প্রতিষ্ঠাতা ও পরিচালক শাহীন মিয়া, বিএসপি।এতে বিশেষ অতিথি ছিলেন শেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আকরাম হোসাইন, ডিএসকের এমসিজিএল প্রজেক্ট এর কো-অর্ডিনেটর ডা. পারভীন আক্তার মিলি, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, বিশিষ্ট কবি ও লেখক হাসান শরাফত, ডপসের সভাপতি সার্জেন্ট শহিদুর রহমান (অব.) এবং শিক্ষক রবিউল ইসলাম।বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের সততা, শৃঙ্খলা, অধ্যবসায় ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।ডপস প্রতিষ্ঠাতা মোঃ শাহিন মিয়া নবীন শিক্ষার্থীদের ডপস পরিবারে আন্তরিক স্বাগত জানিয়ে বলেন, “ঘর ছেড়ে আসা শিক্ষার্থীদের স্বপ্নপূরণে সহায়তা করা এবং তাদের সুশৃঙ্খল, দায়িত্বশীল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলাই ডপসের মূল লক্ষ্য।” এ সময় তিনি ডপসের দীর্ঘ পথচলার বিভিন্ন চ্যালেঞ্জ ও দুঃসময়ে পাশে থাকা শুভানুধ্যায়ীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।অনুষ্ঠানের শেষ পর্বে সম্মানিত অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক তুলে দেন।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত