প্রিন্ট এর তারিখ : ১৭ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬
বকশীগঞ্জে নানা অনিয়মের অভিযোগে ডায়াগনস্টিক সেন্টারে অর্থদণ্ড
ফজলে এলাহী মাকাম , স্টাফ রিপোর্টার ||
জামালপুরের বকশীগঞ্জে নানা অনিয়মের অভিযোগে ৩টি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৪০ হাজার টাকা অর্থদন্ড করেছে উপজেলা প্রশাসন।বুধবার (১৭ জুন) দুপুরে বকশীগঞ্জ পৌরসভার এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা- উল- হুসনা । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল ইসলাম ।অভিযানে সহযোগিতা করেন বকশীগঞ্জ থানার (এএসআই) ইব্রাহিমসহ সঙ্গীয় ফোর্স।অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানগুলোতে পরিবেশের ছাড়পত্র, মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্বারা চিকিৎসা পরিচালনা করায়, অনুমোদন বিহীন ব্লাড ট্রান্সমিশন করায় উক্ত জরিমানা করা হয়।অর্থদন্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্য হলো নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ২০হাজার টাকা, শেখ ফরিদ ডায়াগনস্টিক সেন্টারে ১৫হাজার টাকা, হেলথর্ কেয়ায় ডায়াগনস্টিক সেন্টারে ৫ হাজার।সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা- উল- হুসনা বলেন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহতথাকবে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত