প্রিন্ট এর তারিখ : ১৮ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬
নালিতাবাড়ীতে বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা, প্রেমিক গ্রেপ্তার
এম. সুরুজ্জামান ||
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় প্রেমঘটিত ঘটনায় এক স্কুলছাত্রীর বিষপানে আত্মহত্যার ঘটনায় ওই আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার প্রেমিক সুজনকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সুজনকে আজ বৃহস্পতিবার (১৮ জুন) শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।এর আগে বুধবার (১৭ জুন) সন্ধ্যায় উপজেলার কিল্লাপাড়া নিজ বাড়ী থেকে অভিযুক্ত সুজনকে গ্রেপ্তার করা হয়। নিহত মনতাজুর রহমান দীপা (১৬) উপজেলার পাইখাতলা গ্রামের দুলাল মিয়ার মেয়ে এবং পাইখাতলা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ছিল।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কিল্লাপাড়া গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে সুজনের সঙ্গে দীপার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। সুজন পাইখাতলা উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত এবং তিনি বিবাহিত ও এক সন্তানের জনক।সম্প্রতি তাদের প্রেমের বিষয়টি দীপার পরিবারের সদস্যরা জানতে পেরে তাকে শাসন করেন। মঙ্গলবার দুপুরে দীপা পরিবারের সদস্যদের অগোচরে কদমতলী বাজার থেকে কীটনাশক কিনে পান করে। পরে সে প্রেমিক সুজনের বাড়িতে গেলে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি টের পেয়ে সুজন দ্রুত তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক দীপাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় নিহতের বাবা দুলাল মিয়া বাদী হয়ে নালিতাবাড়ী থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে বুধবার সন্ধ্যায় অভিযুক্ত সুজনকে গ্রেপ্তার করে।নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জমান জানান, আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার করা সুজনকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত