প্রিন্ট এর তারিখ : ২২ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬
নকলায় অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে সচেতনতামূলক সভা
নকলা প্রতিনিধি ||
শেরপুরের নকলা উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য (ডিসইনফরমেশন) প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম।সভায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীলতা, গুজব ও ভুয়া তথ্যের নেতিবাচক প্রভাব, তথ্য যাচাইয়ের গুরুত্ব এবং অপপ্রচার প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।বক্তারা বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার করা উচিত নয়। সচেতনতা বৃদ্ধি ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার রোধ করা সম্ভব।এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন। বক্তারা সামাজিক সম্প্রীতি, জনস্বার্থ ও রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষায় সঠিক তথ্য প্রচার এবং গুজব প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত