প্রিন্ট এর তারিখ : ২৩ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬
ফ্যাসিবাদের পথে হাঁটছে বিএনপি: জামায়াত আমির
নিউজ ডেস্ক ||
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘নির্বাচনের সময় তারা বলেছিল, নির্বাচিত হলে ফ্যাসিবাদের হাতে যতগুলো খুন হয়েছে, গুম হয়েছে, নির্যাতন হয়েছে, সবগুলার বিচার তারা করবে। কিন্তু ক্ষমতায় বসার পর এখন তাদের সুর পাল্টে গেছে। বিচার তো তারা করছে না।’তিনি আরও বলেন, ‘দুঃখজনক, এই দলটি নিজেরা নিজেদের কর্মীই খুন করেছে। যাদের নিজেদের কর্মীদের সম্পর্কে নিজেদেরই কোনো দায় এবং দরদ থাকে না। ২০ কোটি মানুষের জন্য তাদের কী দায় এবং দরদ থাকবে? আমরা কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না।’ডা. শফিকুর রহমান বলেন, ‘লজ্জার বিষয়...; বিএনপি ফ্যাসিবাদ থেকে মুক্ত হওয়ার কথা বলে ঠিক ফ্যাসিবাদের রাজপথ ধরেই তারা এখন হাঁটা শুরু করেছেন।’ফ্যাসিবাদী আওয়ামী লীগের আমলে সংঘটিত গুম, খুন, ও গণহত্যার বিচারের দাবিতে আজ মঙ্গলবার (২৩ জুন) বিকাল ৫টায় রাজধানীর বিজয়নগরে ১১ দলের বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন জামায়াত আমির।সমাবেশে আরও বক্তব্য দেন—জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতাসহ ১১ দলের শীর্ষ নেতারা। তারা বলেন, খুনিদের বিচারে দীর্ঘসূত্রিতার মাধ্যমে আওয়ামী লীগকে (কার্যক্রম নিষিদ্ধ) পুনর্বাসনের চেষ্টা করছে বিএনপি সরকার।প্রধান অতিথির বক্তব্যে বিরোধীদলীয় নেতা বলেন, ‘ফ্যাসিবাদের পথ অনুসরণ করে একদলীয় শাসন ব্যবস্থার দিকে যাচ্ছে বিএনপি। তাই আরেকটি বিল্পব অনিবার্য হয়ে উঠছে।’তিনি বলেন, ‘মজলুম অবস্থায় আওয়ামী গণহত্যার বিচার চাইলেও ক্ষমতায় গিয়ে বিচারহীনতার সংস্কৃতি বজায় রেখেছে বিএনপি।’বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে পদত্যাগ করতে হবে। বিচার না করলে এই সরকার ৫ বছর টিকতে পারবে না।’
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত