প্রিন্ট এর তারিখ : ২৪ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬
নকলায় কৃষি পুনর্বাসন সহায়তায় বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন
||
শেরপুরের নকলায় কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার, চারা ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।বুধবার (২৪ জুন) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহাঙ্গীর আলম।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় হাইব্রিড মরিচ, রোপা আমন ধান ও বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে উপজেলার কৃষকদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াহেদ খান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খুরশেদুর রহমান, সাবেক যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মুক্তার, কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।উদ্বোধন শেষে কৃষকদের হাতে বীজ, সার, চারা ও প্রয়োজনীয় কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।কৃষি অফিস সূত্রে জানা যায়,খরিপ-২ মৌসুমে ১১২০ জন কৃষকের প্রত্যেকের মাঝে ৫ কেজি করে ধান বীজ,১০ কেজি করে ডিওপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হবে। এ ছাড়াও ১০০ জন কৃষকের প্রত্যেকের মাঝে ১০ গ্রাম করে মরিচ বীজ, ৫কেজি ডিওপি সার, ৫ কেজি এমওপি সার, বালাই নাশক ও মোট ২৪৫০টি গাছের চারা ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রত্যেককে ৫ টি করে বিতরণ করা হবে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত