প্রিন্ট এর তারিখ : ২৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬
শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন
নিউজ ডেস্ক ||
‘সেবার ব্রতে চাকরি’ এ স্লোগানে শেরপুরে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে প্রার্থীদের প্রথম দিনের কার্যক্রম ‘শারীরিক মাপ ও কাগজপত্র’ যাচাইকরণ পরীক্ষা সম্পন্ন হয়েছে। ২৪ জুন বুধবার সকাল ৮ ঘটিকা থেকে জেলা পুলিশ লাইন্স মাঠে এই শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষার কার্যক্রম সরেজমিনে পরীক্ষা করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম।এসময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি পুলিশ সুপার (ঢাকা রেঞ্জ অফিস) মো. আসলাম শাহজাদা, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স) নাইম উল-আলম, নিয়োগ বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি, ময়মনসিংহ) মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (আইএসটিসি, জামালপুর) মো। আজহারুল ইসলাম মুকুল উপস্থিত ছিলেন।নিয়োগ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আবদুল্লাহ আল মামুন এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সরকার ফরহাদ আহমেদসহ সংশ্লিষ্ট বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।আগামীকাল ২৫ জুন শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ লাইন্স, শেরপুরে Physical Endurance Test (PET)- এর দৌড় পুরুষ প্রার্থীর ১৬০০ মিটার ও নারী প্রার্থীর ১০০০ মিটার, লং জাম্প, হাই জাম্প পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত