প্রিন্ট এর তারিখ : ২৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬
শ্রীবরদীতে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত
শ্রীবরদী প্রতিনিধি ||
ভিটামিন 'এ' খাওয়ান শিশুমৃত্যুর ঝুঁকি কমান এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন-২০২৬ অবহতিকরণ ও পরিকল্পানা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৫জুন) সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে অনুষ্ঠিত হয়েছে।জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২০২৬ অবহতিকরণ ও পরিকল্পানা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মোহাম্মাদ মফিদুল ইসলাম। শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটি-ইপিআই ইনচার্জ মোনতাসির আহমেদ লিয়াজের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, প্রেস ক্লাব শ্রীবরদীর সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ ও শ্রীবরদী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা.সামান্তা ফেরদৌস।অনুষ্ঠানে সেশন পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.অমিও জ্যোতি সাইফুল্লাহ।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত