প্রিন্ট এর তারিখ : ২৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬
শ্রীবরদীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শ্রীবরদী প্রতিনিধি ||
শেরপুরের শ্রীবরদীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) হাসিব উল আহসান, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কমকর্তা মোহাম্মদ নুরুল আলম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সভাপতি মো. ফজলুল হক চৌধুরী অকুল, সাধারণ সম্পাদক এস.এম সোহানুর রহমান সোহান, সাংবাদিক ফরিদ আহম্মেদ রুবেল প্রমুখ।সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত