প্রিন্ট এর তারিখ : ২৭ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬
ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশিকে কুপিয়ে হত্যা
নিউজ ডেস্ক ||
ইতালির রাজধানী রোমে একটি আবাসিক বাসার ভেতর থেকে একই পরিবারের তিন বাংলাদেশির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। গতকাল শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় রাত প্রায় ৯টার দিকে রোমের অরেলিও এলাকার ভিয়া মন্টিগ্লিওতে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহতরা হলেন এক দম্পতি ও তাদের নাবালিকা কন্যা। তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় পরিবারের আরেক সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।স্থানীয় পুলিশ ও ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হামলার কারণ বা সন্দেহভাজন সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।নিহত পরিবারটি বাংলাদেশি বংশোদ্ভূত বলে জানা গেছে তাদের বাংলাদেশের গ্রামের বাড়ি নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলায় এবং তাদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক রেকর্ড ছিল না। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে।রোম পুলিশ জানিয়েছে, এটি একটি অত্যন্ত সংবেদনশীল মামলা এবং সব দিক বিবেচনা করে তদন্ত চলছে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত