প্রিন্ট এর তারিখ : ২৭ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ‘ঐতিহাসিক সাফল্য’, স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
নিউজ ডেস্ক ||
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ও মালয়েশিয়া সফর সফল হওয়া উপলক্ষে রাজধানীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (২৭ জুন) বিকেলে রাজধানীর বিজয় নগরে থেকে এই আনন্দ মিছিলটি শুরু হয়। স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলীর নেতৃত্বে বিপুল নেতাকর্মীর উপস্থিতিতে নির্ধারিত সময়েই মিছিলটি যাত্রা শুরু করে।মিছিলটি এখন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। পুরো এলাকায় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত পরিবেশ তৈরি হয়েছে। তারা প্রধানমন্ত্রীর এই সফরকে দেশের জন্য এক ঐতিহাসিক সাফল্য হিসেবে বর্ণনা করছেন।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত