প্রিন্ট এর তারিখ : ২৭ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬
চীনা বিনিয়োগকারীদের ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
নিউজ ডেস্ক ||
প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা বিনিয়োগকারীদের আগামী ১৮ মাসের মধ্যে চট্টগ্রামের আনোয়ারায় প্রথম শিল্পকারখানা চালুর চ্যালেঞ্জ দিয়েছেন। চীনা ব্যবসায়ীরা এ চ্যালেঞ্জ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।শনিবার (২৭ জুন) প্রধানমন্ত্রীর সদ্যসমাপ্ত মালয়েশিয়া ও চীন সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।আশিক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর চীন সফরে মোংলায় একটি বিশেষায়িত চীনা ইকোনমিক পার্ক এবং চট্টগ্রামের আনোয়ারায় একটি বিশেষায়িত ইকোনমিক জোন প্রতিষ্ঠার বিষয়ে চুক্তি হয়েছে। পাশাপাশি বাংলাদেশের জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতেও আগ্রহ প্রকাশ করেছে চীন।ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। তিনি জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অন্য একটি বৈঠক স্থগিত রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন, যা দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বের প্রতিফলন।প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশকে দীর্ঘমেয়াদি উন্নয়ন অংশীদার হিসেবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে ব্রিকস ও সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনে (এসসিও) বাংলাদেশের সদস্যপদের আবেদনেও চীনের সমর্থনের কথা জানিয়েছেন তিনি।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত