প্রিন্ট এর তারিখ : ২৮ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬
শেরপুরের সংবাদপত্র এজেন্ট বাবুল মিয়ার পিতার ইন্তেকাল
স্টাফ রিপোর্টার ||
শেরপুরের সংবাদপত্র এজেন্ট ও সংবাদপত্র বিতানের স্বত্বাধিকারী মো. বাবুল মিয়ার বাবা আমিনুল ইসলাম (৯২) আর নেই। তিনি গত শনিবার (২৭ জুন) দিবাগত রাত দুইটায় শেরপুর সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন ((ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৫ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন ।রোববার বাদ জোহর সদর উপজেলার রামকৃষ্ণপুর গোরস্থান মাঠে জানাযার নামাজ শেষে ওই গোরস্থানে তাকে দাফন করা হয় ।এদিকে মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শেরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ সহ জেলার সাংবাদিক, সংবাদপত্র এজেন্ট ও সংবাদপত্রের হকাররা।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত