প্রিন্ট এর তারিখ : ২৮ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬
সিলেটে নতুন ডিসি রেজা হাসান
নিউজ ডেস্ক ||
সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক রেজা হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২৮ জুন) দুপুরে জনপ্রশাসক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এর আগে গত ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়।গত বছরের ১৮ আগস্ট সারওয়ার আলমকে সিলেটের ডিসি হিসেবে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। এরপর গত ২১ জুন তাকে প্রত্যাহারের পরদিন (২২ জুন) সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহাকে ডিসির দায়িত্ব দেওয়া হয়।এ ঘটনা সিলেটসহ সারাদেশে বেশ আলোচনা-সমালোচনার জন্ম দেয়। সরওয়ার আলমকে ‘জনতার ডিসি’ দাবি করে তাকে পুনর্বহালের দাবি তোলে সিলেটের সাধারণ জনতাসহ বিভিন্ন পক্ষ।সরওয়ার আলমকে প্রত্যাহারের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধনও হয় সিলেটে। তাকে পুনর্বহাল না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয় সেসব কর্মসূচি থেকে। কিন্তু পুনর্বহাল হননি সরওয়ার আলম। বরং এক সপ্তাহের মাথায় নতুন ডিসি পেল সিলেটবাসী।নতুন আদেশ অনুযায়ী, কুমিল্লার বর্তমান ডিসি রেজা হাসান সিলেটের নতুন ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত