প্রিন্ট এর তারিখ : ২৯ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬
ঝিনাইগাতী সীমান্তে পাইপগানসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি
এম. সুরুজ্জামান ||
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে পাইপগানসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত ওই ব্যক্তির নাম মো. পিয়ার আলী (৩২)। তিনি নওকুচি কোচপাড়া গ্রামের ফজল হকের ছেলে। তাকে আজ সোমবার (২৯ জুন) ঝিনাইগাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে রোববার সন্ধ্যায় উপজেলার নওকুচি সীমান্ত এলাকা থেকে ময়মনসিংহের ৩৯ বিজিবির নকশী বিওপির টহলরত সদস্যরা তাকে আটক করে। বিজিবি সুত্র জানায়, আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করার পর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। একইসাথে শেরপুরের সীমান্ত এলাকায় অস্ত্র, চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত