প্রিন্ট এর তারিখ : ১৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬
বাকৃবি ভাইস-চ্যান্সেলরের সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী, কাজের অঙ্গিকার
আওলাদ রুবেল , স্টাফ রিপোর্টার ||
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন, এমপি। সাক্ষাৎ এর সময় বিভিন্ন উন্নয়ন মূলক কাজের অঙ্গিকার ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। শনিবার (৪ জুলাই) সকালে ভাইস-চ্যান্সেলরের সরকারি বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বিশ্ববিদ্যালয়ে আগমনের জন্য মাননীয় প্রতিমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি ও গবেষণাভিত্তিক বিভিন্ন কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন। একই সঙ্গে কৃষি শিক্ষা, গবেষণা এবং জাতীয় উন্নয়নে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অবদান নিয়েও বিস্তারিত আলোচনা হয়। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে উভয় পক্ষই পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশের সামগ্রিক উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত