প্রিন্ট এর তারিখ : ০৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬
জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
ফজলে এলাহী মাকাম , স্টাফ রিপোর্টার ||
"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৬ জুলাই) জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), জামালপুরের যৌথ আয়োজনে জেলা কালেক্টরের সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন। বিশেষ অতিথি বিআরডিবি, জামালপুরের উপপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান ভূইয়া, জেলা প্রশাসক আপসানা তাসলিম সহ আরো অনেকে।এ সময় বক্তারা বলেন, টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে কৃষি, কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং সমবায়ভিত্তিক উদ্যোগকে আরও শক্তিশালী করার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তারা।অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, সমবায় সংগঠনের প্রতিনিধি, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত