প্রিন্ট এর তারিখ : ১৩ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬
খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করলেন পৌর মেয়র প্রার্থী সোহেল রানা খান
ফজলে এলাহী মাকাম , স্টাফ রিপোর্টার ||
জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী ও জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের নেতৃত্বে অতিবৃষ্টিতে জলবদ্ধতা নিরসনে শহরের গবা খালি খাল পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার ১৩ জুলাই দুপুরে শহরের বাগেরহাটায় গবা খালি খাল এলাকার গবা খালি খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন যুবদল নেতা ইমরান হোসেন, মোহাম্মদ রতন সহ আরো অনেকে। এ সময় বক্তারা গবা খালি খাল পরিস্কার পরিছন্ন কার্যক্রমের অংশ হিসেবে শহরের জলবদ্ধতা নিরসনে কাজ করার পাশাপাশি জনগণকে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে আলোকপাত করা হয়।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত