প্রিন্ট এর তারিখ : ১৫ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬
জুলাই গণহত্যার সঙ্গে জড়িত কেউই ছাড় পাবে না: চিফ প্রসিকিউটর
নিউজ ডেস্ক ||
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার সঙ্গে জড়িত কেউই ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেছেন, অপরাধীরা যতই প্রভাবশালী হোক না কেন, প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে। আজ বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই অভ্যুত্থানে শহীদদের গণকবর পরিদর্শন করে এসব কথা বলেন তিনি।এ সময় প্রসিকিউশন ও তদন্ত বিভাগ যৌথভাবে ১১৪ জন শহীদের কবর সরেজমিনে পরিদর্শন করে।পরে চিফ প্রসিকিউটর বলেন, যারা মনে করছেন এই হত্যাকাণ্ড ঘটিয়ে তারা পার পেয়ে গেছেন, তাদের সেই ধারণা ভুল। এ পর্যন্ত প্রায় ৮৬৫ জন শহীদের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং বাকিদের পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানান চিফ প্রসিকিউটর।অনুসন্ধানে শহীদের সংখ্যা জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখিত ১৪শর বেশি হতে পারে বলেও জানান তিনি।আমিনুল ইসলাম আরও জানান, তদন্তের অংশ হিসেবে প্রসিকিউশন ও তদন্ত দল নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মাতুয়াইলসহ বিভিন্ন গণকবর পরিদর্শন করবে। একই সঙ্গে যেসব পরিবার এখনো তাদের স্বজনের মরদেহ শনাক্ত করতে পারেননি, তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত