প্রিন্ট এর তারিখ : ১৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
জামালপুরে টিসিবির ডিলারদের পূনঃ নবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ফজলে এলাহী মাকাম , স্টাফ রিপোর্টার ||
জামালপুরে ২০২৫-২৬ সালের মেয়াদোত্তীর্ণ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির ডিলারদের পুনঃ নবায়ন বন্ধ রাখার নির্দেশনা প্রত্যাহার করে বর্তমান ডিলারদের পুনঃ নবায়নের জন্য মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ১৬ জুলাই সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে জামালপুরের টিসিবি ডিলারদের আয়োজনে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুরের টিসিবি ডিলার শাহারিয়ার হোসেন সবুজ, শহীদুজ্জামান সজীব, শামীম হোসেন সহ আরো অনেকে। এ সময় বক্তারা জামালপুরে ২০২৫-২৬ সালের মেয়াদোত্তীর্ণ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির ডিলারদের পুনঃ নবায়ন বন্ধ রাখার নির্দেশনা প্রত্যাহার করে বর্তমান ডিলারদের পুনঃ নবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত