প্রিন্ট এর তারিখ : ১৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষে জাতীয় পর্যায়ে নির্বাচিত খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার ||
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উপলক্ষে শেরপুর জেলা থেকে জাতীয় পর্যায়ে নির্বাচিত খেলোয়াড়দের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই বৃহস্পতিবার জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।এসময় তিনি বলেন, এ মতবিনিময় সভা জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী খেলোয়াড়দের উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়ে তাঁদের সাফল্য অর্জনের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও অনুপ্রেরণা প্রদান করেন।অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা ক্রীড়া কর্মকর্তা কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকারসহ জেলা ক্রীড়া অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষক ও খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত