প্রিন্ট এর তারিখ : ১৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
ভালুকায় শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত
আওলাদ রুবেল , স্টাফ রিপোর্টার ||
ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের পবিত্র রথযাত্রা ভক্তিময় পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ জুলাই) ভালুকা পৌরসদরের রায় বাড়ী থেকে রথযাত্রা শুরু হয়। রথটি পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অ্যাডভোকেট রাখাল সরকারের বাড়িতে অবস্থিত শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরে গিয়ে শেষ হয়।রথযাত্রায় নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী অসংখ্য সনাতন ধর্মাবলম্বী অংশ নেন। পুরো যাত্রাপথে ভক্তরা ধর্মীয় সঙ্গীত, কীর্তন ও জয়ধ্বনির মাধ্যমে ভক্তিময় পরিবেশ সৃষ্টি করেন। রথযাত্রাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।আয়োজকরা জানান, প্রতি বছরের ন্যায় এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় উপজেলা ও থানা প্রশাসন ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত