প্রিন্ট এর তারিখ : ৩১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬
শেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ||
বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে বৃহস্পতিবার (১৬ জুলাই ) শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। সভায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ বাস্তবায়নের সার্বিক প্রস্তুতি, বিভিন্ন দপ্তরের দায়িত্ব বণ্টন, সমন্বিত কর্মপরিকল্পনা এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, শেরপুর প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, সহকারী বন সংরক্ষক মো: সাদিকুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ এবং সংশ্লিষ্ট অংশীজন।পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজ ও টেকসই শেরপুর গড়ে তুলতে সকলের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করার ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত