প্রিন্ট এর তারিখ : ১৮ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬
নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালকসহ ২ জনের মৃত্যু
স্টাফ রিপোর্টার ||
শেরপুরের নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক ও এক যাত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, নালিতাবাড়ী উপজেলার বাঘবের খড়িয়াপাড়া নিবাসী একদিল হোসেনের ছেলে অটোরিকশাচালক কামরুল হোসেন (৪০) এবং অটোরিকশা যাত্রী সালেহাবাদ কৃষ্ণপট্টির আব্দুস সাত্তারের ছেলে শহিদুল ইসলাম (৪০) ।পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার দিবারাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে ঢাকা থেকে নালিতাবাড়ী শহরে পৌঁছান শহিদুল ইসলাম। পরে তিনি অটোরিকশাচালক কামরুল হোসেনকে নিয়ে পাঁচগাঁও সাগরদী কৃষ্ণপট্টিতে তাঁর শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন।এসময় শেরপুর-নালিতাবাড়ী সড়কের চেল্লাখালী এলাকায় বাঘবেড় ইউনিয়ন পরিষদের সামনে সড়কের পাশে বালুর স্তূপের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। এ সময় স্থানীয় লোকজন অটোরিকশা ও দুইজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে নালিতাবাড়ী থানায় নিয়ে আসে।নালিতাবাড়ী থানার এসআই মোহাম্মদ আব্দুল হান্নান জানান, দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা অনুসন্ধান করা হচ্ছে । সেই সাথে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের আইনানুগ প্রক্রিয়া চলছে ।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত