প্রিন্ট এর তারিখ : ১০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬
রাহুলের মৃত্যুর শোক বুকে নিয়েই শুটিংয়ে ফিরলেন প্রিয়াঙ্কা
নিউজ ডেস্ক ||
স্বামী হারানোর শোক নিয়েই শুটিংয়ে ফিরলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। শুক্রবার ১০ এপ্রিল শমীক রায় চৌধুরীর ‘তারকাটা’ সিরিজের শুটিংয়ে অংশ নেন এই অভিনেত্রী।প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ একটি সূত্র ভারতীয় গণমাধ্যমে জানিয়েছেন দিন তিনেকের মতো বাকি রয়েছে সিরিজটির শুটিং। ১০ ১১ ও ১৩ এপ্রিল শুটিং হবে। ১০ এপ্রিল শুটিংয়ে যোগ দিয়েছেন প্রিয়াঙ্কা। বাকি দিনের শুটিংয়ে অংশ নেবেন কি না তা এখনো জানা যায়নি। বেহালার কাছাকাছি একটি লোকেশনে সিরিজটির শুটিং হচ্ছে।সিরিজটির শুটিং শুরুর কথা নিশ্চিত করেছেন পরিচালক শমীক রায়ও। যদিও শুটিং নিয়ে বিশেষ কিছু বলতে চাননি তিনি। শুধু জানিয়েছেন তিনি শটে আছেন।সিরিজটি প্রযোজনা করছেন অভিনেতা বিক্রম চ্যাটার্জি। তাকে ঘিরেই গড়ে উঠেছে গল্প। এতে বিক্রমের বিপরীতে অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার। প্রিয়াঙ্কা ছাড়াও শুটিংয়ে যোগ দিয়েছেন দেবেশ রায় চৌধুরী ও আয়ুশ দাস প্রমুখ। তারা প্রত্যেকে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন।ধারাবাহিক নাটকের আউটডোর শুটিংয়ে দিন দুয়েকের জন্য তালসারি গিয়েছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। গত ২৯ মার্চ সমুদ্রের পাড়ে শুটিং করতে গিয়ে হঠাৎ জলে পড়ে যান রাহুল ও শ্বেতা মিশ্র। নায়িকাকে উদ্ধার করা সম্ভব হলেও খুঁজে পাওয়া যায়নি রাহুলকে এবং জলে তলিয়ে যান অভিনেতা।বেশ কিছুটা সময় পরে অভিনেতাকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গত ৩০ মার্চ বিকেল সাড়ে ৫টার কিছু পরে কেওড়াতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত