প্রিন্ট এর তারিখ : ২৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬
শ্রীবরদীতে গোলটেবিল সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ||
শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বাবেলাকোনায় স্থানীয় কমিউনিটি লিডার, ধর্মীয় নেতা, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে দিনব্যাপী গোলটেবিল সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বাবেলাকোনা বিডি-০৪২৪-এর আয়োজনে প্রকল্পের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। প্রকল্পের কর্মী জীবন ম্রংয়ের সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রকল্পের সভাপতি পাস্টর ক্লেন্সন থিগিদি। স্বাগত বক্তব্য দেন প্রকল্প ব্যবস্থাপক সুলভ রিছিল।আলোচনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিংগাবরুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকরুজ্জামান, বাবেলাকোনা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামরুজ্জামান এবং শ্রীবরদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তারেক মো. আব্দুল্লাহ রানা।মুক্ত আলোচনায় অংশ নেন হারিয়াকোনা চার্চের সভাপতি পাস্টর এলিয় মৃ, চান্দাপাড়া নুর মসজিদের সভাপতি দুলাল মিয়া, বালিজুরি চার্চের সাধারণ সম্পাদক বিহার জাম্বিল, চান্দাপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক কাজিমুদ্দিন, রাজবিহারী কোচ ও মদন চন্দ্র শীলসহ অন্যরা।বক্তারা প্রকল্পের কার্যক্রমের প্রশংসা করে বাল্যবিয়ে প্রতিরোধ, বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং শিশুদের শিক্ষায় উদ্বুদ্ধ করতে পরিবার ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মসজিদ, মন্দির ও গির্জার মাধ্যমে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত