প্রিন্ট এর তারিখ : ১০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬
নালিতাবাড়ীতে ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত
নিউজ ডেস্ক ||
শেরপুরের নালিতাবাড়ীতে ডপস সদস্যদের অংশগ্রহণে মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে দশম শ্রেণি ও এসএসসি পরীক্ষার্থী ডপস সদস্যদের নিয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।পরীক্ষা শেষে শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহ বাড়াতে উদ্বুদ্ধকরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ডপস এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শাহীন মিয়া, বিএসপির সঞ্চালনায় বক্তব্য রাখেন টাঙ্গাইল মেডিকেল কলেজে অধ্যয়নরত ডপস সদস্য শীতল হাজং, ডপস সিনিয়র সদস্য শিক্ষক নূর হোসেন নুসু, শিক্ষক রবিউল ইসলাম এবং ডপস সভাপতি শহিদুর রহমান।বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, সময় ব্যবস্থাপনা এবং পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের বিভিন্ন দিকনির্দেশনা দেন। পাশাপাশি আত্মবিশ্বাস বৃদ্ধি ও সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানের শেষে দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং এসএসসি পরীক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত