প্রিন্ট এর তারিখ : ২৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬
বাকৃবিতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেবা
আওলাদ রুবেল , স্টাফ রিপোর্টার ||
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রান্তিক কৃষক ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য "বিনামূল্যে ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন চিকিৎসা" কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।সিআরপি (CRP) ও সাইক (SAIC)-এর যৌথ উদ্যোগে সোমবার (২৭ জুলাই) সকাল ১০:৩০টায় বিশ্ববিদ্যালয়ের 'বাউএক' চাষী ভবনে এ চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা জানান, কেবল ওষুধনির্ভর চিকিৎসা নয়, বরং ওষুধের পাশাপাশি বা অনেক ক্ষেত্রে ওষুধ ছাড়াই বৈজ্ঞানিক ব্যায়াম ও পুনর্বাসন পদ্ধতির মাধ্যমে রোগীর শারীরিক কার্যক্ষমতা পুনরুদ্ধারে সিআরপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আয়োজনে উপস্থিত ছিলেন সাইক গ্রুপের চেয়ারম্যান জনাব আবু হাসনাত মো: ইয়াহিয়া, বাউএক-এর পরিচালক প্রফেসর ড. ইফফাত আরা মাহজাবীন, বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক, ঢাকা সাইক মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রিন্সিপাল ডা: মো: মঞ্জুর রহমান, সিআরপি বাকৃবি কেন্দ্রের ম্যানেজার জনাব রাফিউল করিম এবং বাকৃবির ডেপুটি রেজিস্ট্রার ও রোভার স্কাউটসের গ্রুপ সম্পাদক কৃষিবিদ ড. মো: জহিরুল আলম। এই ফ্রি ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৪০ জন প্রান্তিক ও দরিদ্র মানুষ সরাসরি ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসা সেবা গ্রহণ করেন।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত