প্রিন্ট এর তারিখ : ২৯ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬
ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ৩২১ বোতল ভারতীয় মদ উদ্ধার
স্টাফ রিপোর্টার ||
শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত থেকে ৩২১ বোতল ভানতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৭ জুলাই সোমবার রাতে উপজেলার কাংশা ইউনিয়নের গজনী এলাকা থেকে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র অধীন তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা এসব মাদক উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ৫ লাখ টাকা।জানা যায়, তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েব সুবেদার মো. রবিউল ইসলামের নেতৃত্বে একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে ছোট গজনী সীমান্তে অভিযান পরিচালনা করে। এমময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি বুঝতে পেরে সটকে পড়ে। পরে পরিত্যক্ত অবস্থায় ৩২১ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি।ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নূরুল আজিম বায়েজীদ জানান, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির ২৪ ঘণ্টা টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত